এলডিসি সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে গতকাল শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। খবর বাসস ও ইউএনবির।স্বল্পোন্নত দেশগুলো ও তাদের উন্নয়ন সহযোগীদের মধ্যে নতুন অংশীদারি গড়ে তুলতে ৪৮টি উন্নয়নশীল দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা এই সম্মেলনে যোগ দিচ্ছেন।ইস্তাম্বুলে অবস্থানকালে প্রধানমন্ত্রী আজ ৮ মে রোববার ‘লুৎফি কিরদার কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে’ এলডিসি গ্রুপের সম্মেলনে ভাষণ দেবেন। আগামীকাল সোমবার একই সেন্টারে তিনি এলডিসি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। একই দিন ইস্তাম্বুলের চিরাগান প্যালেসে তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।প্রধানমন্ত্রী ১০ মে মঙ্গলবার স্বল্পোন্নত দেশগুলোর ৪র্থ জাতিসংঘ সম্মেলনের সকালের অধিবেশনে একটি বিবৃতি দেবেন। তুরস্ক-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (টিবিবিসি) গঠনে এফবিসিসিআই ও টিওবিবি’র মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি ।সম্মেলনের পাশাপাশি তুরস্ক ও নেপালের প্রধানমন্ত্রী, ফিনল্যান্ড ও বেলজিয়ামের রাষ্ট্র ও সরকার প্রধান এবং ইইউ প্রতিনিধিদলের প্রধান ও জাতিসংঘের মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।