এলডিসির গ্লোবাল কো-অর্ডিনেশন ব্যুরোর চেয়ারম্যান বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) গ্লোবাল কো-অর্ডিনেশন ব্যুরোর চেয়ারম্যান নির্বাচিত হয়েছে গত বৃহস্পতিবার। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের উপস্থিতিতে নিউইয়র্কে স্বল্পোন্নত দেশগুলোর বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে বাংলাদেশকে নির্বাচিত করা হয়। খবর ইউএনবির।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ব্যুরোর সদ্যবিদায়ী চেয়ারম্যান বেনিনের এমডিজি ও এসডিজিবিষয়ক মন্ত্রীর কাছ থেকে এর দায়িত্বভার বুঝে নেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জাতিসংঘের সদর দপ্তরে এক বৈঠকে ‘সর্বসম্মতিক্রমে’ গ্লোবাল কো-অর্ডিনেশন ব্যুরোর চেয়ারম্যান নির্বাচিত হয় বাংলাদেশ। অনুষ্ঠানে বান কি মুন টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে স্বল্পোন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান। তিনি স্বল্পোন্নত দেশগুলোকে জাতিসংঘের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।