এলাকাছাড়া ছাত্রীর পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক কলেজছাত্রীর অশ্লীল ভিডিওচিত্র ছড়িয়ে দিয়েছে বখাটেরা। ঘটনার পর লোকলজ্জার ভয়ে ওই ছাত্রীর পরিবার এলাকা ছেড়ে চলে গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের ওই ছাত্রী পরিবারসহ কলেজের পেছনে একটি ভাড়া বাসায় থাকতেন। প্রায় দুই সপ্তাহ আগে প্রেমিকের সঙ্গে তাঁর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওচিত্র একটি কম্পিউটার দোকান থেকে মুঠোফোনে এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর লোকলজ্জার ভয়ে ওই ছাত্রীর পরিবার এলাকা ছেড়ে চলে যায়।স্থানীয় বাসিন্দা মো. হারুন অর রশিদ জানান, ওই ছাত্রী তাঁর মেয়ের সঙ্গে পড়তেন। ভিডিওচিত্র ছড়িয়ে পড়ার বিষয়টি তিন-চার দিন আগে তিনি বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মো. গাজ্জালীকে অবহিত করেন। ওসি এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বললেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সুমন নামের এক কলেজছাত্র বলেন, দুই সপ্তাহ ধরে সাত সেকেন্ডের ওই ভিডিওচিত্রটি মুঠোফোনে ছড়িয়ে পড়ছে।বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মো. গাজ্জালী বলেন, ‘অভিযোগ পেয়েছি। শিগগিরই খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’