এলাকাবাসীর আপত্তি পুলিশ ভেঙে দিল বাল্যবিবাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার সাঁতাহার গ্রামে এলাকাবাসীর আপত্তি কারণে একটি বাল্যবিবাহের অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে পুলিশ। জানা গেছে, সান্তাহার পৌরসভার রথবাড়ী এলাকার মাদক বিক্রেতা মুন্নির ছেলে মুন্নার (১৭) সঙ্গে সাঁতাহার গ্রামের হামিদুর রহমান বাঘার নাবালিকা মেয়ে সুমনার (১৩) বিয়ের দিন ধার্য করা হয় গত শুক্রবারে। কিন্তু নাবালক ছেলে এবং নাবালিকা মেয়ের বিয়েতে হঠাৎ করে বাদ সাধেন এলাকাবাসী। বিয়ে বন্ধ করতে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া না হলেও এলাকাবাসীর দাবির মুখে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বৃহস্পতিবার রাতে ছেলে ও মেয়ের বাড়ির বিয়ের সব অনুষ্ঠান পণ্ড করে দেন।