এলাকাবাসীর বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কাগকান্দা ইউনিয়নে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কলেজছাত্র নাজমুল হাসান নিহত হওয়ার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে এলাকাবাসী ও তার সহপাঠীরা গতকাল বুধবার বিক্ষোভ মিছিল করেছে। একই দিন নিহত নাজমুলের বাবা থানায় মামলা করেন।
নাজমুল হাসান হাজি বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র। জানা গেছে, গত মঙ্গলবার সকালে খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ ও বাহেরচর গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নাজমুল গলায় টেঁটাবিদ্ধ হয়ে নিহত হয়।