এলাকাবাসীর সঙ্গে বিজিবির মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁ-১৪ ব্যাটালিয়নের উদ্যোগে গরু ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে বিজিবির মতবিনিময় সভা হয়েছে। গতকাল মঙ্গলবার সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত এলাকায় এ সভা হয়।
‘সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণ ও আমদানি করা গবাদিপশু থেকে রাজস্ব নিশ্চিত করতে করণীয়’—শীর্ষক মতবিনিময় সভায় নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে গরুসহ ভারতীয় অবৈধ পণ্য আনার জন্য সীমান্তসংলগ্ন এলাকাবাসী ও গরু ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সীমান্তে হত্যার মূল কারণ ভারত থেকে অবৈধ পথে গরু আনা।
এ ছাড়া অবৈধ পথে ভারতে প্রবেশ না করার এবং রাতে গ্রামবাসীকে কাঁটাতারের বেড়ার কাছে না যাওয়ার পরামর্শ দেন তিনি।