এলাকায় এলাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ নিয়োগের দাবি সিপিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথায় কথায় বাড়িভাড়া বাড়ানোর প্রতিবাদে ও অবিলম্বে বাড়িভাড়া আইন কার্যকর করে এলাকায় এলাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশের কামউনিস্ট পার্টি (সিপিবি)। জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শুক্রবার দলটির সেগুনবাগিচা শাখা আয়োজিত এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।সমাবেশে সিপিবির নেতারা বলেন, ঢাকায় বসবাসকারী ৯০ শতাংশ ভাড়াটে হলেও তাদের দেখার কেউ নেই। বাড়িভাড়া আইন থাকলেও তা কার্যকর নেই। গত দুই বছরে সবচেয়ে বেশি বেড়েছে বাড়িভাড়া। শ্রমজীবী মানুষ বিশেষত নিম্ন আয়ের ও বস্তিবাসীর ভাড়া আরও বেড়েছে।নেতারা বলেন, ‘মন্ত্রী-সাংসদদের প্রতি মাসের বেতন থেকে বাড়িভাড়া, গাড়িভাড়া, ফোন-বিদ্যুৎ-পানি-গ্যাস বিল দিয়ে চলতে হয় না। বেতন এর পর এসব তাঁরা বিনা মূল্যে পান। তাঁরা জনগণের কষ্ট বুঝবেন কীভাবে? কিছুদিন ভাড়াবাড়িতে থেকে আর গাড়িভাড়া দিয়ে চললে বুঝতে পারতেন শুধু বেতনের টাকায় বাজার করতে পারেন কি না।’ বিজ্ঞপ্তি।