এলানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত। পলাতক আসামি পরিচালক নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

আজ বুধবার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক শামসুল আলমের আদালত এ মামলার অভিযোগপত্র আমলে নেন। আদালত ১৯ সেপ্টেম্বর আসামির উপস্থিতি ও অভিযোগ গঠনের বিষয়ে দিন ধার্য করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে আদালতের একটি বিশেষ সূত্র প্রথম আলো ডটকমকে জানায়, এলানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর আদিলুর রহমান খান ও পরিচালক নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করে ডিবি পুলিশ। পরদিন মামলাটি বিচারের জন্য সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত। অধিকার সম্পাদক আদিলুর রহমানকে গত ১০ আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তি আইন (আইসিটি অ্যাক্ট) লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করে।