এলিফ্যান্ট রেসপন্স টিম হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ীতে গতকাল সোমবার বন বিভাগের কাছে ২৩টি (এলিফ্যান্ট রেসপন্স টিম) দল হস্তান্তর করা হয়েছে। উপজেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, শেরপুরের গারো পাহাড়ে মানুষের ওপর হাতির আক্রমণ প্রতিরোধে ২৩টি রেসপন্স দল গঠন করে বন্য প্রাণী সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)। এসব দলে ৩০০ জন স্বেচ্ছাসেবী রয়েছেন, যাঁরা হাতি প্রতিরোধে পাহাড়ে এক বছর কাজ করেছেন। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি