এলিফ্যান্ট রোডে ভবনে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি ভবনে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহাজাদী সুলতানা বলেন, বেলা একটা ২০ মিনিটে বাটা সিগন্যালের কাছাকাছি বিএস ভবনের পাঁচ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।