এলোহার আঞ্চলিক গণিত প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু শিক্ষাপ্রতিষ্ঠান এলোহা ২ জানুয়ারি তৃতীয়বারের মতো আয়োজন করে আঞ্চলিক গণিত প্রতিযোগিতা। সকাল ১০টায় এলোহা মেহেদীবাগ সেন্টারে প্রতিযোগিতা শুরু হয়। এতে ৪ থেকে ১৪ বছরের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বিজয়ীদের একই দিন বিকেল পাঁচটায় মুসলিম হলে পুরস্কার প্রদান করা হয়।
এলোহার ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দার চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী। বিশেষ অতিথি ছিলেন আরএসআরএম গ্রুপের চেয়ারম্যান এম রহমান, চিকিৎসক মাহবুবুল আলম চৌধুরী ও মনোবিজ্ঞানী ফারহানা আহমেদ। স্বাগত বক্তব্য দেন এলোহা চট্টগ্রামের পরিচালক আসাদুজ্জামান। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় এলোহার শিক্ষার্থীরা। জাদু পরিবেশন করেন রাজীব বসাক। বিজ্ঞপ্তি।