এশার সাবেক স্বামী রুহুল আমিন গাজীপুরে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল বাকি মির্জার হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ওয়াসিমা খাতুন এশার সাবেক স্বামী রুহুল আমিনকে (৩০) আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গাজীপুর সদর উপজেলার মাধবপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ ঘটনায় জড়িত হিসেবে চিকিৎসক আবদুল বাকি মির্জার পরিচিত এশার সাবেক স্বামী রুহুল আমিনকে সন্দেহ করে। চিকিৎসকের লাশ উদ্ধারের পরপরই এশাকে আটক করা হলেও রুহুল আমিন পলাতক থাকেন। তাঁকে আটকের জন্য সিরাজগঞ্জ পুলিশের একটি দল গতকাল গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। সকালের দিকে সদর উপজেলার মাধবপুর এলাকায় পোশাককর্মীদের একটি মেস থেকে রুহুলকে আটক করে পুলিশ। পরে তাঁকে নিয়ে পুলিশ গাজীপুর ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালায়। আটকের বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জের পুলিশ সুপার মোশারফ হোসেন গতকাল রাত আটটার দিকে প্রথম আলোকে জানান, ‘রুহুল আমিনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডের মূল রহস্য রাতের মধ্যেই উদ্ঘাটন করা সম্ভব হবে বলে আশা করছি।’