এশিয়া এনার্জিপ্রধানকে গ্রেপ্তারে ২৬ ডিসেম্বর পর্যন্ত সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি এন লাইকে গ্রেপ্তারসহ বিভিন্ন দাবি পূরণে ২৬ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখা। এ সময়ের মধ্যে দাবি পূরণ করা না হলে পরদিন ফুলবাড়ী শহরে মহাসমাবেশ ডাকা হবে বলে হুঁশিয়ার করা হয়।
গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে দেওয়া স্মারকলিপিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়। এর আগে সংগঠনের নেতা-কর্মীরা ফুলবাড়ী শহরে বিক্ষোভ মিছিল করেন।