এশিয়া এনার্জির বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ফুলবাড়ীতে তীব্র প্রতিবাদের মুখোমুখি হয়ে বাংলাদেশ ছাড়ার পর এবার লন্ডনে বিক্ষোভের মুখে পড়লেন গ্লোবাল কোল ম্যানেজমেন্ট (জিসিএম) রিসোর্সের প্রধান নির্বাহী গ্যারি লাই। গত মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) যোগ দেওয়ার পথে তিনি বিক্ষোভকারীদের বাধার শিকার হন।