এশিয়াটিক সোসাইটিতে দক্ষিণ এশিয়ার নারী আন্দোলন বিষয়ে আলোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এশীয় নারীবাদী আন্দোলনের মূলে মেয়েদের ওপর পুরুষতান্ত্রিক সমাজের চাপ ছাড়াও কিছু শক্তি কাজ করেছে। এর মধ্যে আছে নারীর অবদমনে (জেন্ডার অপ্রেশন) সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতার প্রভাব, ব্যক্তিসত্তা বনাম গোষ্ঠীসত্তা, ধর্মীয় পরিচয় ইত্যাদি।’
‘দক্ষিণ এশিয়ার নারী আন্দোলন: প্যারাডক্স ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভার মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সোহেলা নাজনীন এ মন্তব্য করেছেন। তিনি বলেন, এসব সত্ত্বেও নারীরা তাদের প্রতি সরকারের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং নিজেদের স্বার্থ রক্ষার্থে প্রয়োজনীয় আইন প্রণয়নে বাধ্য করেছে এবং করে যাচ্ছে। যদিও নতুন প্রজন্মের নারী আন্দোলনকারী সংস্থাগুলো পাশ্চাত্য নারীবাদী চিন্তাধারায় প্রভাবিত ও দাতা সংস্থানির্ভর, কিন্তু এদের মতাদর্শ নিজ নিজ দেশের সংস্কৃতি ঘিরেই গড়ে উঠেছে।