এশিয়া এনার্জির জরিপে সহায়তা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি এলাকায় একাধিক জরিপকাজে এশিয়া এনার্জিকে সহায়তা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় প্রশাসনকে দুটি চিঠি দিয়েছে।চিঠিতে বলা হয়, কোম্পানিটি পূর্ববর্তী অনুসন্ধানের কার্যকারিতা, কৃষি সম্ভাব্যতা, জনসংখ্যা, ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা, পরিবেশগত উন্নয়নসহ সমগ্র প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করতে চায়। খনিজ অনুসন্ধান লাইসেন্স ও খনন লিজ থাকায় তাঁদের এসব কাজ করার অধিকার আছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২-এর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ফারুক-উজ-জামান স্বাক্ষরিত চিঠি দুটি গত ১৪ অক্টোবর দিনাজপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, ফুলবাড়ী, পার্বতীপুর, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফুলবাড়ী পৌর মেয়রের কাছে পৌঁছায়।একটি চিঠিতে বলা হয়েছে, খনিজ সম্পদ আহরণের অনুমোদন সরকার চূড়ান্ত না করলেও প্রচলিত আইন এবং লাইসেন্সের আওতায় এশিয়া এনার্জি শুধু খনিজ সম্পদ অনুসন্ধানের লক্ষ্যে প্রযুক্তিগত প্রাক-মূল্যায়ন, পরিকল্পনা, প্রকল্প বিশ্লেষণের কার্যক্রম পরিচালনা করতে পারে। ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা আগামী দুই বছর জরিপকাজ চালাবে। এই জরিপ কার্যক্রম নির্বিঘ্নে চালাতে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।আরেকটি চিঠিতে বলা হয়, রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি) দিনাজপুর জেলার ফুলবাড়ী, পার্বতীপুর, বিরামপুর ও নবাবগঞ্জ এলাকায় কৃষি, আয়-ব্যয়, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও খনিজ সম্পদের ওপর অক্টোবর-নভেম্বর মাসে জরিপকাজ চালাবে। জরিপকাজে ১০-১২ জনের বিশ্লেষক দল বয়স্ক খানা সদস্যদের কাছ থেকে তথ্য ও মতামত সংগ্রহ করবে। তাঁদেরকে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।ফুলবাড়ী পৌরসভার মেয়র মানিক সরকার প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি দুটি পেয়েছি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, ফুলবাড়ীর কয়লা সম্পদ আগামী প্রজন্মের জন্য মজুদ রাখবেন। আমরা তাঁকে বিশ্বাস করতে চাই। এর পরও চক্রান্তকারীরা ফুলবাড়ীকে অশান্ত করার চেষ্টা করলে পরিস্থিতি ভয়াবহ হবে।’তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম বলেন, খনি এলাকার মানুষ খনি চায় না। উপজেলা পরিষদ ও পৌরসভার গত নির্বাচনে খনিবিরোধী আন্দোলনের দুই নেতাকে স্থানীয়রা চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত করেছে। কাজেই আর সমীক্ষার দরকার নেই।