এশিয়া কাপ কুইজে বিজয়ী যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপ ক্রিকেট উপলক্ষে ১৩ মার্চ থেকে প্রথম আলো দুটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। এর একটি মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) ভিত্তিক কুইজ ‘ক্রাউন সিমেন্ট-প্রথম আলো এশিয়া কাপ কুইজ’ প্রতিযোগিতা। এই কুইজ প্রতিযোগিতায় সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে প্রতি ম্যাচে সাতজন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। ফাইনাল ম্যাচে ছিল বিশেষ পুরস্কার। গতকাল শনিবার প্রথম আলোর কার্যালয়ে এই কুইজের ড্র অনুষ্ঠিত হয়। ড্র পরিচালনা করেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক ও সাবেক জাতীয় অধিনায়ক হাবিবুল বাশার। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, শিল্পী মাহমুদুজ্জামান বাবু এবং এম আই সিমেন্ট ফ্যাক্টরির (ক্রাউন সিমেন্ট) এজিএম গালিব মোহাম্মদ।ক্রাউন সিমেন্ট-প্রথম আলো কুইজে ফাইনাল ম্যাচের ড্রয়ে বিশেষ পুরস্কার একটি গ্যালাক্সি ট্যাব জিতেছেন ঢাকার কাকরাইল, সার্কিট হাউসের বাসিন্দা নূপুর আন্না রোজারিও। ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট (দুজনের) বিজয়ীর মুঠোফোন নম্বর ০১৫৫৩৬৪৪৮২৮, যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে। দ্বিতীয় পুরস্কার পাঁচ হাজার টাকার আড়ং গিফট ভাউচার বিজয়ীর মোবাইল নম্বর ০১৯১২৫২৮২৭৮। যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। তৃতীয় পুরস্কার পাঁচতারা হোটেলে দুজনের নৈশভোজের সুযোগ পাচ্ছেন খুলনার বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মামুন হোসেন। চতুর্থ পুরস্কার মুঠোফোন পেয়েছেন সিলেটের পাঠানটুলার বাসিন্দা জাহিদ হোসেন। পঞ্চম পুরস্কার এক হাজার টাকা করে মুঠোফোন রিফিল পেয়েছেন তিনজন। তাঁরা হলেন ঢাকার হাজারীবাগের মিজানুর রহমান এবং অন্য দুজন বিজয়ীর মুঠোফোন নম্বর ০১৮২৫৪৯৫৫৪২ ও ০১৯৪৭৬১৩০৪৫, যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের ফোনও বন্ধ পাওয়া গেছে।পুরস্কার বিতরণের তারিখ জানতে বিজয়ী ব্যক্তিদের প্রথম আলোর পাতায় খেয়াল রাখার অনুরোধ করা যাচ্ছে। সে সঙ্গে কুপনে বা এসএমএসে যে মুঠোফোন নম্বর ব্যবহার করা হয়েছে বিজয়ী ব্যক্তিরা যেন সেটি খোলা রাখেন, প্রথম আলো থেকে ওই নম্বরে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে।