এশিয়া কাপ কুইজে বিজয়ী যাঁরা
এশিয়া কাপ ক্রিকেট উপলক্ষে ১৩ মার্চ থেকে কুপনভিত্তিক বসুধা-প্রথম আলো এশিয়া কাপ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত শনিবার প্রথম আলোর কার্যালয়ে এ কুইজের ড্র অনুষ্ঠিত হয়। ড্র পরিচালনা করেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক ও সাবেক জাতীয় অধিনায়ক হাবিবুল বাশার। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক ও শিল্পী মাহমুদুজ্জামান বাবু।বসুধা-প্রথম আলো এশিয়া কাপ কুইজ প্রতিযোগিতায় থাইল্যান্ড ভ্রমণের (দুজনের) সুযোগ জিতেছেন কক্সবাজার খুরুশকুলের পালপাড়ার পাভেল পাল। স্যামসাং গ্যালাক্সি ট্যাব জিতেছেন ঢাকার মতিঝিলের জাহিদুল ইসলাম, ৩২ ইঞ্চি এলসিডি টেলিভিশন জিতেছেন ঢাকার মিরপুরের আহম্মদনগরের সামছুন্নাহার সেলিনা সাদিক, ল্যাপটপ কম্পিউটার জিতেছেন ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ার জান্নাতুল ফেরদৌস, ডিজিটাল ক্যামেরা বিজয়ী ঢাকার ডেমরার সারুলিয়ার এস এম শফিকুল আলম। মাইক্রোওয়েভ ওভেন পাচ্ছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহমেদ সাহেদ হোসেন এবং সিলেটের খাদিমপাড়ার মো. ডরপন মিয়া। ডিভিডি প্লেয়ার জিতেছেন মাগুরার মুছাপুর বাজারের মুশাইয়্যেদা এবং ঢাকার গ্রিন রোডের অ্যালবার্ট অজিত বাড়ৈ। মুঠোফোনের সেট বিজয়ী পাঁচজন হলেন: কবির হোসেন, পীরেরবাগ, মিরপুর, ঢাকা; মুহাম্মদ ইমরান হোসাইন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর; শেখ মোহাম্মদ আলমগীর, জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা, সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, রমনা, ঢাকা; কাজী হাকিমুর রশীদ, প্রধান বৃক্ষপালনবিদ, আরবরিকালচার, গণপূর্ত বিভাগ, ঢাকা এবং জিয়াউর রহমান, পুলিশ লাইন রোড, বরিশাল।পুরস্কার বিতরণের তারিখ জানতে প্রথম আলোর পাতায় লক্ষ রাখতে বিজয়ীদের প্রতি অনুরোধ করা হচ্ছে। সে সঙ্গে কুপনে যে মুঠোফোনের নম্বর ব্যবহার করা হয়েছে, সেটি খোলা রাখার জন্য বিজয়ীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। প্রথম আলোর পক্ষ থেকে ওই নম্বরে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে।