এশিয়া কাপ ক্রিকেট উপলক্ষে ১৩ মার্চ থেকে প্রথম আলোয় শুরু হয়েছে মুঠোফোনে খুদে বার্তাভিত্তিক (এসএমএস) কুইজ প্রতিযোগিতা। ভারত-পাকিস্তান ম্যাচের জন্য আসা উত্তরগুলো নিয়ে গতকাল সোমবার প্রথম আলো কার্যালয়ে ড্র পরিচালনা করেন সাবেক জাতীয় ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ। ভারত-পাকিস্তান ম্যাচের ড্রয়ে বিজয়ীরা: ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট (দুজনের) জিতেছেন মৌলভীবাজার শ্রীমঙ্গল রোডের মো. নজরুল ইসলাম। দ্বিতীয় পুরস্কার পাঁচ হাজার টাকার আড়ং গিফট ভাউচার জিতেছেন ঢাকার মিরপুর ৬ নম্বর সেকশনের বাসিন্দা শেখ মোহাম্মদ আলমগীর। তৃতীয় পুরস্কার পাঁচতারা হোটেলে দুজনের নৈশভোজের সুযোগ পাচ্ছেন ধানমন্ডি রায়েরবাজারের শামীম আহসান। চতুর্থ পুরস্কার মোবাইলফোন সেট পেয়েছেন গাজীপুর শ্রীপুরের শেখ মমিনুল ইসলাম। পঞ্চম পুরস্কার এক হাজার টাকা করে মোবাইল রিফিল পেয়েছেন তিনজন। তাঁরা হলেন চট্টগ্রাম পূর্ব নাসিরাবাদের খালিদ আহমেদ সিরাজী, ফরিদপুর বোয়ালমারীর ফয়সাল আলম ও ০১৮২৪২৯৩৬৬৯; যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোনসেটটি বন্ধ পাওয়া যায়।