এশিয়া কাপ কুইজের বিজয়ী যারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপ ক্রিকেট উপলক্ষে ১৩ মার্চ থেকে প্রথম আলোয় শুরু হয়েছে মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস)-ভিত্তিক কুইজ প্রতিযোগিতা। সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে প্রতি ম্যাচে সাতজন বিজয়ীকে পুরস্কার দেওয়া হচ্ছে। এর বাইরে ফাইনাল ম্যাচে থাকবে বিশেষ পুরস্কার। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের জন্য আসা উত্তরগুলো নিয়ে ড্র হয় শুক্রবার। লটারি পরিচালনা করেন সাবেক ক্রিকেটার মো. হাসানুজ্জামান। আর বাংলাদেশ-ভারত ম্যাচের জন্য আসা উত্তরগুলো নিয়ে গতকাল শনিবার প্রথম আলো কার্যালয়ে ড্র করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন। পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ড্রয়ে বিজয়ীরা: ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট (দুজনের) জিতেছেন খুলনা বিএল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আইয়ুবুর রহমান। দ্বিতীয় পুরস্কার পাঁচ হাজার টাকার আড়ং গিফট ভাউচার জিতেছেন বাংলাদেশ বেতার ঢাকার উপপরিচালক মো. ফখরুল করিম। তৃতীয় পুরস্কার পাঁচতারা হোটেলে দুজনের নৈশভোজের সুযোগ পাচ্ছেন ইসলামিক ব্যাংক নাটোর শাখায় কর্মরত সালাউদ্দিন। চতুর্থ পুরস্কার মোবাইল ফোনসেট পেয়েছেন রাজশাহীর মোহনপুরের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মো. মাহফুজুর রহমান। পঞ্চম পুরস্কার এক হাজার টাকা করে মোবাইল রিফিল পেয়েছেন তিনজন। তাঁরা হলেন যাত্রাবাড়ী আইডিয়াল উচ্চবিদ্যালয়ের তানজিম রহমান, তেজগাঁও কলেজের বিবিএর শিক্ষার্থী রাজু তাহসিন এবং কুমিল্লার ধর্মপুর পশ্চিম চৌমুহনী মসজিদের ইমাম ও খতিব মোজাম্মেল হেলাল। ভারত-বাংলাদেশ ম্যাচের ড্রয়ে বিজয়ীরা: ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট (দুজনের) জিতেছেন ঢাকার কাফরুলের দেওয়ানপাড়ার বাসিন্দা মাহমুদুল হাসান। দ্বিতীয় পুরস্কার পাঁচ হাজার টাকার আড়ং গিফট ভাউচার জিতেছেন যিনি তাঁর মোবাইল ফোন নম্বর: ০১৮২৩১৩৮১৭০ এবং তৃতীয় পুরস্কার পাঁচতারা হোটেলে দুজনের নৈশভোজের যিনি সুযোগ পাচ্ছেন তাঁর মোবাইল ফোন নম্বর ০১৯৪৪৩৩৮৬৭৭। যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের ফোনসেটটি বন্ধ পাওয়া গেছে। চতুর্থ পুরস্কার মোবাইল ফোনসেট পেয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা দিদারুল ইসলাম। পঞ্চম পুরস্কার এক হাজার টাকা করে মোবাইল রিফিল পেয়েছেন জয়পুরহাটের মো. আবিদ হোসেন, সাভারের মো. রাশেদুল ইসলাম এবং ঠাকুরগাঁওয়ের তরিকুল ইসলাম।