এশিয়া প্যাসিফিক গ্লুকোমা সোসাইটির বোর্ড সদস্য হলেন নজরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির প্রেসিডেন্ট এবং ফ্যাকো ও গ্লুকোমা বিশেষজ্ঞ অধ্যাপক এম নজরুল ইসলাম এশিয়া প্যাসিফিক গ্লুকোমা সোসাইটির কার্যনির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন। গত শনিবার হংকংয়ে অনুষ্ঠিত সোসাইটির দ্বিতীয় বার্ষিক সম্মেলনে একই সঙ্গে তাঁকে বাংলাদেশের প্রতিনিধিও নির্বাচিত করা হয়। ২০ সদস্যের নির্বাহী বোর্ডে এ অঞ্চলের প্রতিটি দেশের একজন করে প্রতিনিধি রয়েছেন। বিজ্ঞপ্তি।