এশিয়া প্যাসিফিকের বোর্ডে নজরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গ্লকোমা সোসাইটির উপদেষ্টা ও সাবেক সভাপতি অধ্যাপক ডা. এম নজরুল ইসলাম এশিয়া প্যাসিফিক গ্লকোমা সোসাইটির কার্যনির্বাহী বোর্ডের সদস্য এবং বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। থাইল্যান্ডের চিয়াংমাই শহরে অনুষ্ঠিত সোসাইটির তৃতীয় বার্ষিক সম্মেলনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। জাপানের অধ্যাপক টেটসুইয়া ইয়ামামটো, মালয়েশিয়ার অধ্যাপক এস কে ফ্যাং যথাক্রমে ওই সোসাইটির প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন। সম্মেলনে নজরুল ইসলাম আমন্ত্রিত অতিথি হিসেবে ‘উন্নয়নশীল দেশের জন্য গ্লকোমার চিকিৎসা ও উন্নয়ন’ বিষয়ে বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।