এশিয়াটিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অন্যতম বৃহৎ বিপণন, যোগাযোগ ও বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক গ্রুপ অব কোম্পানিজের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো। এ উপলক্ষে ১৩ এপ্রিল রাজধানীর একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ উৎসবের আয়োজন করা হয়।অনুষ্ঠানে গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী যাকের, উপব্যবস্থাপনা পরিচালক (ডিমডি) সারা যাকের এবং ডিমডি আসাদুজ্জামান নূর চার দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির সব সহযোগীকে প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় গ্রুপের অতীত ও বর্তমান গ্রাহক, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানটির অন্য সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আলী যাকের বলেন, ‘৪৬ বছরে এশিয়াটিক থ্রিসিক্সটি দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। তবে এখনো আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে।’সারা যাকের বলেন, ‘এশিয়াটিক থ্রিসিক্সটি আমার পরিবার। দেশের মানুষের স্বার্থে যেকোনো রকম উদ্যোগের ক্ষেত্রে আমি আমার এশিয়াটিক পরিবারের ওপর পূর্ণ আস্থা রাখতে পারি।’আসাদুজ্জামান নূর বলেন, ‘আমাদের গ্রাহক, মিডিয়া ও যোগাযোগ ব্যবসা খাতের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যের অক্লান্ত সমর্থন ছাড়া আমরা হয়তো এতদূর আসতে পারতাম না।’এই বহুমুখী প্রতিষ্ঠানটি ১৯৬৬ সালে একটি বিজ্ঞাপন নির্মাণ সংস্থা হিসেবে ইস্ট এশিয়াটিক নামে যাত্রা শুরু করে। পরে ’৯৪ সালে এটি এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন লিমিটেডে রূপান্তরিত হয়।এশিয়াটিক থ্রিসিক্সটির অঙ্গপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: এশিয়াটিক এমসিএল, এশিয়াটিক টকিংপয়েন্ট, মিডিয়া এজেন্সি ম্যাক্সাস, মাইন্ডশেয়ার, মিডিয়াএজ-সিআইএ, ধ্বনিচিত্র লি, স্টুডিও টুয়েন্টি মাইলস, নয়নতারা কমিউনিকেশনস, এশিয়াটিক ইভেন্টস লিমিটেড, গবেষণা সংস্থা এমআরসি মোড, মৈত্রী প্রিন্টার্স, জনসংযোগ প্রতিষ্ঠান ফোরথট পিআর এবং এফএম রেডিও চ্যানেল রেডিও স্বাধীন। বিজ্ঞপ্তি।