প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের টোকিওতে সম্প্রতি অনুষ্ঠিত পঞ্চদশ এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফোরামে ‘এশিয়ায় উচ্চশিক্ষা বিস্তারে উদ্ভাবনী সহযোগিতা প্রতিষ্ঠা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি মুখ্য আলোচক হিসেবে সম্মেলনের প্রতিপাদ্য বিষয়ে মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে বিশ্বায়নের বিভিন্ন দিক বিশেষত বিশ্বায়নের গুরুত্ব, প্রযুক্তি, অনলাইন এডুকেশন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় শিক্ষার কৌশলগুলো তুলে ধরেন। অনুষ্ঠানে এশিয়ার ১২টি দেশের শীর্ষস্থানীয় ৪০টি বিশ্ববিদ্যালয়ের ৮৫ জন প্রেসিডেন্ট ও উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ দুই শতাধিক প্রতিনিধি অংশ নেন। বিজ্ঞপ্তি।