এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনকে ব্রুনাইয়ের পাঁচ লাখ ব্রুনাই ডলার প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রুনাই দারুসসালাম সরকার এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনকে পাঁচ লাখ ব্রুনাই ডলার (প্রায় তিন লাখ ৮০ হাজার মার্কিন ডলার) দিয়েছে। গতকাল রোববার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে এ অর্থের চেক দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের রাষ্ট্রদূত দাতো পাদুকা হাজি ইউসুফ হাজি আবদুল হামিদ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের তহবিল সংগ্রহবিষয়ক কমিটির চেয়ারম্যান জেনেট মন্টাগের কাছে অনুদানের ওই চেক তুলে দেন। বিজ্ঞপ্তি।