এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে যুক্ত হলেন লরা বুশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লরা বুশ
লরা বুশ

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি লরা বুশ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পৃষ্ঠপোষক পরিচালনামণ্ডলীর (কাউন্সিল অব পেট্রনস) সদস্য হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লরা বুশ বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষক পরিচালনামণ্ডলীর অষ্টম সদস্য হিসেবে দায়িত্ব পালন
করবেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের স্ত্রী লরা বুশ ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত ফার্স্ট লেডির দায়িত্ব পালন করেন।

ইউনিভার্সিটি ফর উইমেনের পৃষ্ঠপোষক পরিচালনামণ্ডলীর প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস চট্টগ্রাম নগরের এম এম আলী সড়কে।

বিজ্ঞপ্তিতে লরা বুশ সম্পর্কে বিশ্ববিদ্যালয়টির আচার্য শেরি ব্লেয়ার বলেন, যে কজন ব্যক্তি সমাজের সুবিধাবঞ্চিত নারী ও তরুণীদের জন্য একনিষ্ঠভাবে কাজ করেছেন, লরা বুশ তাঁদের মধ্যে অগ্রগণ্য। নারীদের প্রতি তিনি সব সময় সমব্যথী ছিলেন। নারী অধিকার আদায়ে এর প্রভাবও পড়েছে।

নতুন দায়িত্ব সম্পর্কে লরা বুশ বলেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন নারী শিক্ষায় যে বিনিয়োগ করেছে, তা কখনো বিফলে যাবে না। কারণ, শিক্ষিত নারীদের মধ্যে বিশ্বকে পরিবর্তন করার শক্তি আছে। বিজ্ঞপ্তি