এশিয়ান উইমেন ইউনিভার্সিটির উপাচার্য ফাহিমা আজিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) নতুন উপাচার্য হিসেবে ফাহিমা আজিজকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী মে মাসের প্রথম দিকে তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইউডব্লিউ কর্তৃপক্ষ জানায়, ফাহিমা আজিজ যুক্তরাষ্ট্রের হেমলাইন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের সভাপতি। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও অর্থনীতি বিভাগে ১০ বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।