এশিয়ান পেডিয়াট্রিক ইনফেকশাস ডিজিজ সম্মেলন কাল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাইওয়ানের তাইপেতে কাল বৃহস্পতিবার ‘পঞ্চম এশিয়ান কংগ্রেস অব পেডিয়াট্রিক ইনফেকশাস ডিজিজ’ সম্মেলন শুরু হচ্ছে। চলবে আগামী রোববার পর্যন্ত। এতে এশিয়া থেকে দুই হাজারের বেশি শিশুচিকিৎসক যোগ দেবেন বলে জানা গেছে। এদিকে সম্মেলনে ‘ইনফেকশাস ইন এশিয়া’ শীর্ষক একটি অধিবেশনে সভাপতিত্ব করতে বাংলাদেশ সোসাইটি ফর পেডিয়াট্রিক ইনফেকশাস ডিজিজের (বিএসপিআইডি) সভাপতি অধ্যাপক মন্জুর হোসেন আমন্ত্রিত হয়েছেন। অধ্যাপক মন্জুরের সুনাম ও খ্যাতির কারণে আয়োজক কমিটি তাঁকে এ আমন্ত্রণ জানায়। উল্লেখ্য, ওই অধিবেশনে সভাপতিত্ব করা বাংলাদেশের জন্যও সম্মানের বিষয়। চিকিৎসক মন্জুর বর্তমানে ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ও পরিচালক এবং বাংলাদেশ শিশুস্বাস্থ্য ইনস্টিটিউটের একাডেমিক পরিচালক। তিনি পেডিয়াট্রিক কার্ডিয়াক সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব। বিজ্ঞপ্তি।