এশিয়ার অন্যতম উন্নত দেশ হবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, আগামী দিনে এশিয়ার অন্যতম উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ। দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে তাঁর এ ধারণা হয়েছে।
গতকাল বুধবার সকালে ফরিদপুরের চেম্বার অব কমার্স কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠককালে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা এসব কথা বলেন। বাংলাদেশে ৬৪টি জেলা সফরের অংশ হিসেবে তিনি ফরিদপুর যান।
মাওয়া ফেরিঘাটের কাছে লঞ্চডুবির ঘটনায় দুঃখ প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এই অঞ্চল ঘুরে তাঁর মনে হয়েছে, পদ্মা সেতু হওয়া খুবই জরুরি। পদ্মা সেতু হলে হয়তো এ দুর্ঘটনা ঘটত না।