এশিয়ার সামুদ্রিক সম্পদ সঠিক ব্যবহারের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার সামুদ্রিক সম্পদ সঠিক ব্যবহার করার আহ্বান জানিয়েছেন এই অঞ্চলের রাষ্ট্রগুলোর প্রতিনিধি ও বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, এশিয়ার বেশির ভাগ অধিবাসী উপকূলে বসবাস করে। গত ৪০ বছরে এসব উপকূলের ৪০ শতাংশ প্রাকৃতিক সম্পদ ধ্বংস হয়ে গেছে।
গতকাল সোমবার ব্যাংককে অনুষ্ঠিত ‘জলবায়ু পরিবর্তন সহিষ্ণুতার জন্য নীল অর্থনীতি, সহযোগিতা ও অংশগ্রহণের পথ’ শীর্ষক এক সভায় তাঁরা এসব কথা বলেন। থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশ দূতাবাস ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভায় বাংলাদেশ, ভারত, চীন, কম্বোডিয়াসহ এশিয়ার ১৪টি রাষ্ট্র ও পরিদর্শক হিসেবে সুইডেন, নরওয়ে ও ডেনমার্কের প্রতিনিধিরা অংশ নেন। জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা পরিদর্শক হিসেবে অংশ নেন।
বক্তারা বলেন, বর্তমানে বিশ্বের সামুদ্রিক মৎস্যের সবচেয়ে বড় উৎস এশীয় উপকূল। কিন্তু এখানকার মৎস্য সম্পদ টেকসইভাবে সংগ্রহ না হওয়ায় তাও কমে যাচ্ছে। ফলে এই অঞ্চলের বৃহত্তম অর্থনৈতিক স্বার্থে সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে হবে।
সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) খোরশেদ আলম সামুদ্রিক সম্পদ ব্যবহার করতে এশিয়ার দেশগুলোর সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় থাইল্যান্ডের পররাষ্ট্র উপমন্ত্রী ভিরাসাকডি ফুটরাকুল এশিয়ার সার্ক, আসিয়ান, অ্যাপেকসহ যেসব জোট আছে, তাদের সামুদ্রিক সম্পদ ব্যবহারে একযোগে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।