এশিয়াসহ বিশ্বের নিরাপত্তায় শক্তিশালী ভূমিকা রাখবে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেক্সান্ডার এ নিকোলায়েভ বলেছেন, এশিয়াসহ গোটা বিশ্বের নিরাপত্তা রক্ষায় রাশিয়া শক্তিশালী ভূমিকা পালন করবে। প্রেসিডেন্ট হিসেবে পুতিনের তৃতীয় দফার মেয়াদকালে রাশিয়া কোন পথে এগোবে, তা নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। গতকাল সোমবার রুশ সংস্কৃতি কেন্দ্রে এই বৈঠকের আয়োজন করা হয়।আলেক্সান্ডার নিকোলায়েভ বলেন, অনেক রাজনীতিবিদ ‘মানবাধিকার’কে জাতীয় সার্বভৌমত্বের ওপরে স্থান দেন। কিন্তু এই প্রেক্ষাপটে যখন কোনো দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন হয়, অপর একটি দেশ থেকে মানবাধিকার রক্ষার উদ্যোগ নেওয়া হয়, তখন আসলে মানবাধিকার ইস্যুটি কারও ব্যক্তিগত স্বার্থে ব্যবহূত হয়। সাবেক রাষ্ট্রদূত হারুন-উর-রশীদ বলেন, রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বহু পুরোনো। মুক্তিযুদ্ধে রাশিয়া বাংলাদেশকে সহযোগিতা দিয়েছে। বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ সোসাইটির সাধারণ সম্পাদক সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশের শিল্প কলকারখানাগুলো জ্বালানি সংকটে ভুগছে। রাশিয়া এই খাতে তাদের প্রযুক্তি ও দক্ষতা দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে।গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। বক্তব্য দেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান, সোভিয়েত এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও ওয়াসার চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ।