এস আলম-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজ পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর লা ভিঞ্চি হোটেলে এস আলম-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজের পুরস্কার বিতরণের পর বিজয়ীদের সঙ্গে প্রথম আলোর কর্মকর্তারা
রাজধানীর লা ভিঞ্চি হোটেলে এস আলম-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজের পুরস্কার বিতরণের পর বিজয়ীদের সঙ্গে প্রথম আলোর কর্মকর্তারা

‘এস আলম-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজ’-এর মেগা পর্বের লটারির ড্র-তে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
১৪ মে বৃহস্পতিবার রাজধানীর লা ভিঞ্চি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর হিসাব বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দিন, বিজ্ঞাপন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. এহসানুল হক বাশার এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভেশন অরূপ কুমার ঘোষ। অনুষ্ঠানে মেগা পর্বের গাড়ি বিজয়ী ঢাকার কাপ্তান বাজারের প্রান্তি ও অন্য বিজয়ীদের উপস্থিতিতে পুরস্কার হস্তান্তর করা হয়।