এস এ গ্রুপের কনসার্ট কাল
‘এস এ ওয়ার্ল্ড উইন্টার ফেস্ট’ নামে কনসার্টের আয়োজন করতে যাচ্ছে এস এ গ্রুপ। কাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামে এই কনসার্ট শুরু হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এস এ গ্রুপের চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা হাসান মনজুর, মোরশেদ আলম চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ রিটন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কনসার্টে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী জেমস, মিলা, ঐশী, মেহরাবসহ জনপ্রিয় শিল্পীরা। কনসার্টের পাশাপাশি অনুষ্ঠানে দেশের সেরা মডেলদের অংশগ্রহণে ফ্যাশন শো হবে। পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে এস এ টিভি।
অনুষ্ঠানের দিন গ্যালারিতে প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না। তবে মাঠে প্রবেশের জন্য আমন্ত্রণপত্র লাগবে।