এস এম আমজাদ হোসেন

তৎকালীন পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী এস এম আমজাদ হোসেন গত সোমবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ১৯৬৫ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত মন্ত্রী ছিলেন। চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন তিনি। আজ বৃহস্পতিবার তাঁর গ্রামের বাড়ি খুলনার দেয়াড়ায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। কাল শুক্রবার বাদ জুমা একই স্থানে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। তিনি স্বনামধন্য কবি আবুল হোসেনের সহোদর। বিজ্ঞপ্তি।