এস এম সুলতানের জন্মবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী এস এম সুলতানের জন্মদিন আজ ১০ আগস্ট। এ উপলক্ষে নড়াইলের জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ভোরে শিল্পীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআনখানি, মিলাদ মাহফিল, শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। প্রতিবছর শিল্পীর জন্মদিনে নড়াইলের চিত্রা নদীতে নৌকাবাইচের আয়োজন করা হলেও এবার তা হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শোকের মাস হওয়ায় নৌকাবাইচ প্রতিযোগিতা আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে।