এস এম সুলতানের জন্মবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস এম সুলতান
এস এম সুলতান

চিত্রশিল্পী এস এম সুলতানের ৯২তম জন্মবার্ষিকী আজ ১০ আগস্ট। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ছয়টায় সুলতান স্মৃতি সংগ্রহশালা চত্বরে পবিত্র কোরআনখানি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্পীর কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
এ ছাড়া ২৯ থেকে ৩১ আগস্ট তিন দিনব্যাপী সুলতান উৎসব এবং ১ সেপ্টেম্বর চিত্রা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শিল্পী সুলতান ১৯২৪ সালের এদিনে নড়াইল পৌরসভার মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মেছের আলী ও মা মাজু বিবি।