এস ও এস শিশু পল্লী দিবস উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল রোববার এস ও এস আন্তর্জাতিক শিশু পল্লীর প্রতিষ্ঠাতা প্রফেসর হারম্যান মেইনারের জন্মদিন উদ্যাপন করেছে এস ও এস শিশু পল্লী ঢাকা।

২৩ জুন (তাঁর জন্মদিন) বিশ্বব্যাপী এস ও এস শিশু পল্লীগুলোতে ‘আন্তর্জাতিক এস ও এস শিশু পল্লী দিবস’ হিসেবে উদ্যাপিত হয়। শিশু পল্লীর বন্ধু ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানানো, শিশু পল্লীর কার্যক্রম সম্পর্কে গণসচেতনতা গড়ে তোলা এবং সমাজের বিত্তবান নাগরিকদের বন্ধু ও সাহায্যকারী হিসেবে পাওয়া দিবসটি উদ্যাপনের মূল লক্ষ্য।

এস ও এস শিশু পল্লী একটি আন্তর্জাতিক বেসরকারি শিশুকল্যাণ ও সমাজ উন্নয়নমূলক সংস্থা। বাংলাদেশে ১৯৭২ সালে এস ও এস শিশু পল্লীর কার্যক্রমের সূচনা হয়। বর্তমানে ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বগুড়া, সিলেট ও বাগেরহাটে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিজ্ঞপ্তি।