এসআই আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইকারীদের হামলায় দিনাজপুরের পার্বতীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোসাদ্দেক হোসেন আহত হয়েছেন। গত রোববার রাতে পার্বতীপুর-রংপুর সড়কের হাসিনানগর-করতোয়া সেতুর পশ্চিমে বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল, ১৭ হাজার টাকা ও দুটি মুঠোফোন নিয়ে গেছে। তাঁকে ওই রাতেই গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি