প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় পুলিশের এসআই ওমর আলীকে কারাগারে পাঠানো হয়েছে। ওমর আলী পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার এসআই ছিলেন। গতকাল বুধবার তিনি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে আদালতে পাঠানোর নির্দেশ দেন বরিশাল মহানগর হাকিম মো. রফিকুল ইসলাম। স্বামীর বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত বছর মামলা করেন সাথী আক্তার। বরিশাল অফিস।