এসআই জাহিদ ফের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসআই জাহিদ
এসআই জাহিদ

ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান ওরফে সুজনকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার রাজধানীর মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদকে আরও চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এর আগে প্রথম দফায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
রিমান্ড শেষে আজ বুধবার পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা এসআই জাহিদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। শুনানি শেষে মহানগর হাকিম মিজানুর রহমান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলার বিচার বিভাগীয় তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মহানগর হাকিম এস এম আশিকুর রহমানকে নিয়োগ দিয়েছেন আদালত। আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা মহানগর দায়রা জজ আদালতের এস এম আশিকুর রহমানকে তদন্তের নির্দেশ দেন।
এস আই জাহিদ পাঁচ দিনের রিমান্ডে