এসআই জাহিদের বিচারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলামের বিচারের দাবিতে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ওই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষেরা অংশ নেন।এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কথাচুরা এলাকায় কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণীর ছাত্রীর ডাক্তারি পরীক্ষা গতকাল সম্পন্ন হয়েছে।