এসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) মোহামঞ্চদ আলী খানকে গত শনিবার প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সুপার মোহামঞ্চদ নজরুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল রোববার বলেন, ২৩ অক্টোবর মোহামঞ্চদ আলী খানের স্ত্রী আরেফীন মর্তুজা নিতু (২৩) থানার আবাসিক ভবনে আত্মহত্যা করেন। মানসিক নিপীড়নের কারণেই তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ রয়েছে। তাই স্বামী হিসেবে মোহাম্মদ আলী এর দায় এড়াতে পারেন না।  ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি