প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশ থানার উপপরিদর্শক অভিজিৎ কুমার রায়কে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গতকাল সোমবার সকালে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদের নির্দেশে তাঁকে প্রত্যাহার করা হয়। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আমিনুল ইসলাম বলেন, অভিজিৎ রায়ের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে হয়তো কে বা কারা কোনো অভিযোগ দিয়েছেন। সে আলোকেই তাঁকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হতে পারে। অভিজিৎ রায় বলেন, ‘একটি মামলায় আসামি আটক নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তর্কবিতর্কের কারণে আমার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’