এসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ-প্রবাসীর কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে নোয়াখালীর চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে তাঁকে চাটখিল থানা থেকে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে। পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশীদ হাযারী উপপরিদর্শক কবিরকে প্রত্যাহার করার কথা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ভয়ভীতি দেখিয়ে ব্রিটিশ-প্রবাসীর পরিবারের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়ার পর ওই পদক্ষেপ নেওয়া হয়েছে।