এসআই বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় আপত্তিকর অবস্থায় পেয়ে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) গত বৃহস্পতিবার রাতে গণপিটুনি দিয়েছেন এলাকার লোকজন। এ ঘটনায় শুক্রবার তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এলাকার কয়েকজন বলেন, ওই এসআইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে এক নারীর অনৈতিক সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তিনি ওই নারীর বাড়িতে যান। কিছুক্ষণ পর এলাকার লোকজন ওই নারীর সঙ্গে তাঁকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। তাঁরা এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। গতকাল শনিবার পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।