এসআই সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাহাজতে আসামি মোহাম্মদ মানিকের মৃত্যু আঘাতজনিত কারণে হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গতকাল সোমবার সকালে এই প্রতিবেদন পেয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। এর পর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইউনুসকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, রিয়াজুদ্দিন বাজারের একটি দোকান থেকে মোবাইল ফোনসেট চুরির মামলার আসামি হিসেবে ১০ মে মানিককে দোকানমালিক ও লোকজন পুলিশে সোপর্দ করে। ১১ মে সকালে তিনি কোতোয়ালি থানাহাজতে মারা যান। এই চুরির মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন কোতোয়ালি থানার এসআই ইউনুস। মানিকের মৃত্যুর ঘটনায় মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।ওই কমিটির সদস্য ও মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম গতকাল প্রথম আলোকে বলেন, ‘আঘাতজনিত কারণে মানিকের মৃত্যু হয়েছে। তাই আমরা এই মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে নিয়েছি। এসআই ইউনুস মানিক হত্যা মামলার আসামি। তবে তিনি এখন হাইকোর্টের জামিনে আছেন।’