এসআইবিএলর চেয়ারম্যান রেজাউল হকের দায়িত্বের মেয়াদ বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) চেয়ারম্যান হিসেবে মেজর (অব.) মো. রেজাউল হকের দায়িত্বের মেয়াদ সর্বসম্মতিক্রমে বৃদ্ধি করা হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩১৪তম সভায় এই মেয়াদ বাড়ানো হয়। ২০০৬-০৭ সালেও এ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তিনি। রেজাউল হক চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৭৮ সাল পর্যন্ত তিনি সেনাবাহিনীতে চিকিৎসকের দায়িত্ব পালন করেন। নিজ এলাকা বেগমগঞ্জে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ইউনুস ফাউন্ডেশনের তিনি প্রতিষ্ঠাতা। সামাজিক কর্মকাণ্ড ও চিকিৎসায় অবদানের জন্য ১৯৯৯ সালে তিনি ‘ইন্টারন্যাশনাল হুজ হু অব প্রফেশনালস’-এর সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হন। বিজ্ঞপ্তি।