এসআইবিএলের অর্ধবার্ষিক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এর দুই দিনের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়্যারম্যান মেজর (অব.) মো. রেজাউল হক সম্মেলন উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালকেরা। সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। বিজ্ঞপ্তি।