এসআইবিএলের ছয় কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির নন-ফান্ডেড অংশের অনুসন্ধানে সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) আরও ছয়জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করে দুদকের পরিচালক ও এ-সংক্রান্ত অনুসন্ধান দলের প্রধান মীর জয়নুল আবেদিন শিবলীর নেতৃত্বে একটি দল।
যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয় তাঁরা হলেন ব্যাংকটির প্রধান কার্যালয়ের এভিপি সেলিমা আলম, উত্তরা শাখার ভিপি ও ব্যবস্থাপক মঞ্জুরুল হক শোয়েব, বনানী শাখার এসএভিপি ও ব্যবস্থাপক নিয়ামত উদ্দিন আহমেদ, একই শাখার ম্যানেজার অপারেশন মাসুদুর রহমান সুন্নামত, এফএভিপি এ টি এম সাখাওয়াত হোসাইন ও অফিসার (ক্যাশ) রেহেনা আক্তার খান।
এর আগে জানুয়ারিতে ব্যাংকটির আরও ১০ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। একই ঘটনার অনুসন্ধানের অংশ হিসেবে জানুয়ারি মাসের শুরুতে জনতা ব্যাংকের নয়জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।