এসআইবিএলের নতুন ডিএমডি তারিক মোর্শেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন তারিক মোর্শেদ।
এর আগে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন।
তারিক মোর্শেদ এসআইবিএলের প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে আসছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে ব্যবস্থাপনায় বি.কম (স্নাতক) এবং ১৯৮৩ সালে এম.কম সম্পন্ন করেন। তাঁর জন্ম পাবনার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। বিজ্ঞপ্তি।